সুনামগঞ্জে বড় ভাইয়ের জিঘাংসার শিকার মোরগ: পা ভাঙা মোরগ নিয়ে থানায় ছোট ভাই
Led Bottom Ad

সুনামগঞ্জে বড় ভাইয়ের জিঘাংসার শিকার মোরগ: পা ভাঙা মোরগ নিয়ে থানায় ছোট ভাই

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০১/০৩/২০২৬ ১৭:২৫:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে অবুঝ প্রাণীর ওপর নৃশংসতা চালানোর এক নজিরবিহীন অভিযোগ উঠেছে। উপজেলার নারায়ণতলা খাসপাড়া গ্রামে বড় ভাই আব্দুর রজ্জাকের বিরুদ্ধে ছোট ভাই আঙ্গুর মিয়ার পালিত ১৮টি মুরগির বাচ্চাকে পিটিয়ে হত্যা এবং দুটি বড় মোরগের পা ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (১ মার্চ) দুপুরে পঙ্গু হয়ে যাওয়া মোরগ দুটি হাতে নিয়ে ন্যায়বিচারের আশায় সুনামগঞ্জ সদর থানায় হাজির হন ভুক্তভোগী আঙ্গুর মিয়া, যা দেখে উপস্থিত পুলিশ সদস্য ও সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভুক্তভোগীর দাবি, তাঁর বড় ভাই জমি সংক্রান্ত আক্রোশ মেটাতে এর আগেও ১৮টি মুরগির বাচ্চাকে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলেছেন এবং এবার লাঠির আঘাতে দুটি মোরগের পা ভেঙে দিয়েছেন। "জমি নিয়ে বিরোধ আমার সাথে, কিন্তু অবুঝ প্রাণীগুলোর অপরাধ কী?"—আঙ্গুর মিয়ার এমন প্রশ্ন এখন স্থানীয়দের মুখে মুখে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, প্রাণীর ওপর এমন পাশবিকতা দণ্ডনীয় অপরাধ এবং অভিযোগটি তদন্তের জন্য একজন সাব-ইন্সপেক্টরকে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত আব্দুর রজ্জাকের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই অমানবিক ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad