দোয়ারাবাজারের যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
Led Bottom Ad

কলেজছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ

দোয়ারাবাজারের যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০২/০৩/২০২৬ ০০:৪৫:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণ এবং সেই দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মুহিবুর রহমান নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। রবিবার (১ মার্চ) সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এই রায় ঘোষণা করেন; দণ্ডপ্রাপ্ত মুহিবুর উপজেলার নরসিংপুর ইউনিয়নের তেরাপুর গ্রামের গৌছ আলীর ছেলে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৯ সালে নিজেকে ফ্রান্স প্রবাসী দাবি করে ছাতক পৌর শহরের ওই ছাত্রীর সঙ্গে মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মুহিবুর। সেই বছরের ১১ নভেম্বর বিয়ের কথা বলে মেয়েটিকে ছাতকের একটি আবাসিক হোটেলে নিয়ে দীর্ঘ পাঁচ ঘণ্টা আটকে রেখে একাধিকবার ধর্ষণ এবং গোপনে ভিডিও ধারণ করেন তিনি। পরবর্তীতে মেয়েটি জানতে পারেন মুহিবুর একজন প্রতারক এবং তিনি কখনো ফ্রান্সে ছিলেন না; এক পর্যায়ে পুনরায় হোটেলে যেতে রাজি না হওয়ায় মুহিবুর সেই আপত্তিকর ভিডিও ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে দেন। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী ছাতক থানায় পর্নোগ্রাফি ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।

পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. শামসুর রহমান জানান, সাজাপ্রাপ্ত আসামি বর্তমানে পলাতক রয়েছেন এবং জরিমানার এক লাখ টাকা ভুক্তভোগী নারী পাবেন বলে আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে।

রায় ঘোষণার পর ভুক্তভোগীর পরিবার সন্তোষ প্রকাশ করলেও পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad