রাজুকে সুনামগঞ্জ পৌরসভায় মেয়র প্রার্থী হিসেবে চায় বিএনপির তৃণমূল
Led Bottom Ad

রাজুকে সুনামগঞ্জ পৌরসভায় মেয়র প্রার্থী হিসেবে চায় বিএনপির তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

০২/০৩/২০২৬ ২২:২৯:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ পৌরসভার নির্বাচনকে সামনে রেখে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজুকে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে দেখতে চেয়ে জোর দাবি জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। তাঁদের মতে, রাজু একজন সৃজনশীল, মিশুক ও মননশীল ব্যক্তিত্বের অধিকারী এবং দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে নিষ্ঠার সঙ্গে কাজ করে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

জেলা যুবদলের নেতা মফিজুল হক ও তৃণমূল কর্মী আজগরসহ একাধিক নেতাকর্মী জানান, রাজু একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা হিসেবে সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন এবং তাঁর পরিচ্ছন্ন ইমেজের কারণে তিনি জনগণের কাছে অত্যন্ত জনপ্রিয়। নেতাকর্মীরা আরও আশাবাদ ব্যক্ত করেন যে, দল যদি তাঁকে মনোনয়ন দেয় তবে তিনি বিপুল ভোটে বিজয়ী হয়ে পৌর এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও বেগবান করতে সক্ষম হবেন।

এই বিষয়ে কামরুল হাসান রাজুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, দল যদি তাঁকে যোগ্য মনে করে এবং মনোনয়ন প্রদান করে, তবে তিনি জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে নিজের সর্বোচ্চ চেষ্টা করবেন।

সুনামগঞ্জ সদর পৌরসভার রাজনৈতিক অঙ্গনে রাজুর এই সম্ভাব্য প্রার্থিতা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যেও বর্তমানে ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad