তাহিরপুরে মোবাইল কোর্ট অভিযানে দেড় লাখ টাকা জরিমানা আদায়
Led Bottom Ad

তাহিরপুরে মোবাইল কোর্ট অভিযানে দেড় লাখ টাকা জরিমানা আদায়

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

০২/০৩/২০২৬ ২৩:৫৭:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে পৃথক দুটি মোবাইল কোর্ট অভিযানে দুই ব্যক্তিকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২ মার্চ) তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়, যেখানে তাহিরপুর থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। প্রথম অভিযানে দিবাগত মধ্যরাত সাড়ে ১২টা থেকে রাত আড়াইটা পর্যন্ত দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে দিনের বেলায় দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যাদুকাটা নদীতে দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়; এ সময় নদীর পাড় কাটার অকাট্য প্রমাণ পাওয়ায় ঘটনাস্থল থেকে একজনকে আটক করে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় বালু খেকো এবং মাটি উত্তোলনকারী চক্রের বিরুদ্ধে এই কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad