ছাতকে পুলিশের অভিযানে ৩টি মোবাইলসহ ৭ চোর গ্রেপ্তার
Led Bottom Ad

ছাতকে পুলিশের অভিযানে ৩টি মোবাইলসহ ৭ চোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি. ছাতক

০৩/০৩/২০২৬ ০০:২৭:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের একটি বিশেষ অভিযানে চুরির মামলার তদন্তে প্রাপ্ত ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে আলামত হিসেবে ৩টি দামী অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ছাতক থানার মামলা নং-০৩(০৩)২০২৬ (ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড) এর প্রেক্ষিতে পরিচালিত এই অভিযানে চরেরবন্দ এলাকার মো. জামিরুল (২৫), মো. কাজল মিয়া (৩০), আছরব আলী (৩৪), মো. রাজ্জাক (২৫), মো. মারুফ (২৮), মিলন মিয়া (৪০) এবং দিঘলী চাকলপাড়া গ্রামের মো. জাহিদ হাসানকে (২২) গ্রেপ্তার করা হয়।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, গ্রেপ্তারকৃত এই ৭ আসামিকে সোমবার (২ মার্চ) দুপুরে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এলাকায় চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad