তাহিরপুরের হাওরে বোরো ধানে ফুল: ভালো ফলনের আশায় আগাম স্বপ্নের বুনিয়াদ
Led Bottom Ad

তাহিরপুরের হাওরে বোরো ধানে ফুল: ভালো ফলনের আশায় আগাম স্বপ্নের বুনিয়াদ

শামছুল আলম আখঞ্জী,তাহিরপুর প্রতিনিধি

০৩/০৩/২০২৬ ১৯:০০:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলে ফাল্গুনের শুরুতেই দিগন্তজোড়া বোরো ধান গাছে ফুল ফুটেছে; যা দেখে চলতি মৌসুমে বাম্পার ফলনের আশায় বুক বাঁধছেন স্থানীয় হাজারো কৃষক।

চলতি বোরো মৌসুমে উপজেলার ছোট-বড় ২৩টি হাওরে প্রায় ১৮ হাজার হেক্টর জমিতে ধান চাষাবাদ করা হয়েছে, যার মধ্যে হাইব্রিড, উপশি ও দেশীয় বিভিন্ন উন্নত জাতের ধানের চারা রোপণ করেছেন কৃষকরা। বিশেষ করে ‘বি-৭৭৭’ জাতের ধান গাছে ইতোমধ্যে ফুল আসায় কৃষকদের মধ্যে বাড়তি আশার সঞ্চার হয়েছে, তবে সোনালি ফসল ঘরে তুলতে আরও অন্তত এক মাস সময় প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয়রা। উজানীগাঁও ও শনি হাওর পাড়ের কৃষকরা জানান, ধান পাকতে যে সময়টুকু বাকি আছে তার মধ্যে যদি আগাম বন্যা বা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হানা দেয়, তবে তারা নির্বিঘ্নে কষ্টের ফসল গোলায় তুলতে পারবেন।

তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানিয়েছেন, আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে থাকায় এবার নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কৃষি বিভাগ থেকে নিয়মিত মাঠ পর্যায়ে ফসলের অবস্থা পর্যবেক্ষণসহ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে।

হাওরপারে এখন কেবলই সোনালি দিনের অপেক্ষা, যেখানে হাজারো পরিবারের সারা বছরের জীবিকা ও স্বপ্ন জড়িয়ে আছে এই বোরো ফসলের ওপর।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad