আত্মসাত, ঘুষ ও চাঁদা আদায়
ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের দুর্নীতির অভিযোগ
ছাতক ও সিলেট বিদ্যুৎ বিতরণ বিভাগে দীর্ঘ ১৫ বছর ধরে সরকারি মালামাল আত্মসাত, ঘুষ ও চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন নাগরিক সেবুল মিয়া।
২০১১–২০২৬ সালের মধ্যে অভিযোগ অনুযায়ী, পুরাতন তার, ট্রান্সফরমার ও খুঁটি সরকারি স্টোরে না দিয়ে পাচার করা হয়েছে। সংশ্লিষ্ট সিন্ডিকেট সরকারি মাল ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করেছে। জাইকা প্রকল্পেও উচ্চমানের তামার তার সরিয়ে নিম্নমানের অ্যালুমিনিয়াম তার বসানোর অভিযোগ উঠেছে, যা লাইন দুর্বল করে বিদ্যুৎ বিভ্রাট বৃদ্ধি করেছে।
২০১৮ সালের ‘ঘরে ঘরে বিদ্যুৎ’ প্রকল্পেও গ্রাহকদের কাছ থেকে ২৫–৩০ কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ রয়েছে। বহু গ্রাহক বছরের পর বছর বিদ্যুৎ সংযোগ পেতে হেনস্থার শিকার হয়েছেন। অভিযোগে স্থানীয় রাজনৈতিক প্রভাব ও বদলি–বাণিজ্যও সিন্ডিকেটের সুবিধা নিশ্চিত করেছে।
গত ২ মার্চ অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল কাদিরকে বদলি করা হয়েছে, এবং একটি গোয়েন্দা সংস্থা পুরো বিষয়টি তদন্ত করছে। স্থানীয় নাগরিকরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ডি আর ডি
মন্তব্য করুন: