জামালগঞ্জে সুরমার নদীগর্ভে বিলীন হচ্ছে ঐতিহ্যবাহী মসজিদ ও মাছ বাজার
Led Bottom Ad

জামালগঞ্জে সুরমার নদীগর্ভে বিলীন হচ্ছে ঐতিহ্যবাহী মসজিদ ও মাছ বাজার

নিজস্ব প্রতিনিধি,জামালগঞ্জ

০৩/০৩/২০২৬ ২৩:৪০:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার অন্যতম অর্থনৈতিক প্রাণকেন্দ্র সাচনা লামাবাজার এখন প্রমত্তা সুরমা নদীর ভয়াবহ ভাঙনের মুখে পড়ে অস্তিত্ব সংকটে ভুগছে; ইতোমধ্যে বিলীন হয়েছে অসংখ্য দোকানপাট এবং যেকোনো মুহূর্তে নদীগর্ভে তলিয়ে যাওয়ার শঙ্কায় রয়েছে ঐতিহ্যবাহী সাচনা লামাবাজার মসজিদ ও বহু বছরের পুরোনো মাছ বাজার। সোমবার সরেজমিনে দেখা যায়, নদী ভাঙন মসজিদের একদম কিনারে চলে আসায় মুসল্লিরা চরম আতঙ্ক নিয়ে নামাজ আদায় করছেন এবং স্থানীয়দের আশঙ্কা, আর একটি বড় জোয়ার বা প্রবল বৃষ্টি হলেই শতবর্ষের ইতিহাসের সাক্ষী এই মসজিদটি নদীগর্ভে হারিয়ে যাবে।

সাচনা বাজার বণিক কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও মসজিদ কমিটির সেক্রেটারি সেলিম আহমদ আক্ষেপ করে জানান, মসজিদের মূল অংশ ইতোমধ্যে নদীগর্ভে চলে যাওয়ায় এখন বারান্দাকে মেরামত করে কোনোমতে নামাজ চালানো হচ্ছে, কিন্তু দীর্ঘ সময় ধরে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

উত্তর জামালগঞ্জ ইউপি প্যানেল চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন বলেন, মাছের আড়ত, বরফ কলসহ অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হওয়ায় স্থানীয় অর্থনীতি পঙ্গু হয়ে যাচ্ছে, তাই বাজারটি রক্ষায় দ্রুত জিও ব্যাগ বা স্থায়ী বাঁধ নির্মাণ জরুরি। স্বাধীনতার পর থেকে অবহেলিত এই জনপদ রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতাকে দায়ী করেছেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা।

তবে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নূর জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষ থেকে লিখিত আবেদন পেলে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad