ধর্মপাশায় গাঁজা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড
Led Bottom Ad

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ধর্মপাশায় গাঁজা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৪/০৩/২০২৬ ০১:০১:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মাদকের বিস্তার রোধে পরিচালিত এক মোবাইল কোর্টের অভিযানে গাঁজা সেবনের অপরাধে তিন ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— ধর্মপাশা উপজেলার হলিদাকান্দা মধ্যপাড়া গ্রামের মৃত সালাম মিয়ার ছেলে মোঃ সুহেল মিয়া (৪৩), একই গ্রামের আব্দুল বারিকের ছেলে করম আলী ভুট্টো (৪৫) এবং নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের মৃত হারুন রশিদের ছেলে মোঃ জয় মিয়া (২৩)। অভিযানে প্রত্যেককে গাঁজা সেবনের দায়ে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ (তিনশত) টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজের সচেতন নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে যেন তাদের সন্তান, ভাই বা প্রতিবেশীর সন্দেহজনক কার্যক্রম দেখলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করেন। অপরাধ দমনে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা মাদকমুক্ত সমাজ গঠনে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad