ছাতক-দোয়ারাবাজারকে সেবামুখী করার অঙ্গীকার এমপি মিলনের
Led Bottom Ad

সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স

ছাতক-দোয়ারাবাজারকে সেবামুখী করার অঙ্গীকার এমপি মিলনের

নিজস্ব প্রতিনিধি. ছাতক

০৪/০৩/২০২৬ ১৮:৫৩:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, ছাতক ও দোয়ারাবাজার অঞ্চলকে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকমুক্ত করে একটি নিরাপদ ও সেবামুখী জনপদ হিসেবে গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য।

বুধবার (৪ মার্চ) দুপুরে ছাতক উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন সেবা দপ্তরের কর্মকর্তাদের সাথে আয়োজিত এক সমন্বিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডিপ্লোমেসি চাকমা।

সংসদ সদস্য মিলন তাঁর বক্তব্যে স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করার ওপর জোর দিয়ে বলেন, ফ্যামিলি কার্ড, সরকারি অনুদান বা কৃষি সুবিধা বিতরণে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না এবং এ ক্ষেত্রে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের অধিকার রক্ষা করা হবে।

তিনি সরকারের কৃষিঋণ মওকুফ সংক্রান্ত যুগান্তকারী সিদ্ধান্তের কথা উল্লেখ করে জানান, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করায় দেশের ১২ লাখ কৃষক উপকৃত হচ্ছেন, যার ইতিবাচক প্রভাব স্থানীয় কৃষি অর্থনীতিতেও পড়বে। সভায় উপস্থিত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, সিনিয়র সহকারী পুলিশ সুপার ও কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ নিজ নিজ খাতের উন্নয়ন ও মাদক নির্মূলে সমন্বিত উদ্যোগের প্রস্তাব তুলে ধরেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আক্ষেপ করে বলেন, এই এলাকা দীর্ঘকাল উন্নয়ন বঞ্চিত ছিল, তবে বর্তমান এমপির নেতৃত্বে উন্নয়নের নতুন অধ্যায় শুরু হবে বলে তাঁরা আশাবাদী।

সভা শেষে সংসদ সদস্য মিলন দরিদ্রদের মাঝে সরকারি চাল বিতরণ করেন এবং কৃষকদের আধুনিকায়নের লক্ষ্যে তাঁদের হাতে 'রাইস ট্রান্সপ্লান্টার' যন্ত্র তুলে দেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad