টানা দ্বিতীয়বারের মতো অর্জন
সুনামগঞ্জের শ্রেষ্ঠ স্বাস্থ্য প্রশাসক ডা. সুবীর সরকার
হাওরবেষ্টিত ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার স্বাস্থ্য সেবায় অনন্য অবদান রাখায় সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্বাস্থ্য প্রশাসক (ফিল্ড সার্ভিস) হিসেবে নির্বাচিত হয়েছেন ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে সুনামগঞ্জ জেলা ইপিআই ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত ‘সিভিল সার্জন অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান অনুষ্ঠানে সিলেট স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. আনিসুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডা. সুবীর সরকারের হাতে এই সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন।
টানা দুই বছর জেলার শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে এই স্বীকৃতি পাওয়ার প্রতিক্রিয়ায় ডা. সুবীর সরকার পরম সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, হাওর ও প্রত্যন্ত জনপদে কাজ করে এই অর্জন তাঁর জন্য অত্যন্ত গর্বের এবং এই সাফল্য পুরোপুরি মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, সিএইচসিপি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত প্রচেষ্টার ফসল।
উল্লেখ্য যে, ডা. সুবীর সরকার ২০২৪ সালেও সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছিলেন; ধারাবাহিকভাবে এই সম্মাননা অর্জন তাঁর পেশাদারিত্ব ও জনসেবার প্রতি অটল অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
এ রহমান
মন্তব্য করুন: