শান্তিগঞ্জে হাওরের বোরো ধান শুকানোর খলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫
Led Bottom Ad

শান্তিগঞ্জে হাওরের বোরো ধান শুকানোর খলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫

নিজস্ব প্রতিনিধি, শান্তিগঞ্জ

০৬/০৩/২০২৬ ০০:৩৭:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের দক্ষিণ পাড়ায় হাওরের বোরো ধান শুকানোর খলার জায়গা দখল নিয়ে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে মীর্জা হোসেন ও হিরো আলমের পরিবারের মধ্যে এই সংঘাত ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চলতি বোরো মৌসুমের ধান শুকানোর জন্য খলা তৈরির প্রস্তুতিকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল; বৃহস্পতিবার বিকেলে খলা তৈরি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। আশপাশের লোকজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং স্থানীয়ভাবে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি উল্ল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে এবং শান্তি বজায় রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে; তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে থানায় আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad