দিরাইয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবকের কারাদণ্ড
সুনামগঞ্জের দিরাই উপজেলায় কালনী নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে শিব্বির মিয়া (২৫) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীব সরকার এ অভিযান পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত শিব্বির মিয়া উপজেলার নতুন কর্ণগাঁও গ্রামের আব্দুল মোমিনের ছেলে।
স্থানীয় সূত্র ও প্রশাসন জানায়, গত কয়েকদিন ধরে একটি অসাধু চক্র পৌরসভার সীমান্তবর্তী গোলাপনগর এলাকায় নদীর তীরবর্তী সরকারি মাটি কেটে বিক্রি করছিল, যার ফলে নদীভাঙন ও পরিবেশগত বিপর্যয়ের মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে প্রশাসন সেখানে আকস্মিক অভিযান চালালে চক্রটির মূলহোতা অজুদ মিয়া ও আবুল কালাম পালিয়ে যেতে সক্ষম হলেও হাতেনাতে আটক হয় অজুদ মিয়ার ভাতিজা শিব্বির মিয়া। অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত এস্কেভেটর ও ট্রাক্টরের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে, যা বর্তমানে উপজেলা প্রশাসনের জিম্মায় রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার জানান, সরকারি সম্পদ ও নদীর পাড় রক্ষায় প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং পরিবেশের ক্ষতিসাধনকারীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর আইনানুগ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ রহমান
মন্তব্য করুন: