ছাতকে মাদ্রাসা শিক্ষার্থী বদর উদ্দিন হত্যার রহস্য উদ্ঘাটন ও ঘাতকদের ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন
Led Bottom Ad

ছাতকে মাদ্রাসা শিক্ষার্থী বদর উদ্দিন হত্যার রহস্য উদ্ঘাটন ও ঘাতকদের ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি. ছাতক

০৭/০৩/২০২৬ ০২:৫৫:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতকে মাদ্রাসা শিক্ষার্থী শিশু বদর উদ্দিন (১৩) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার বিকেলে ছাতক প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবার। গত বছরের ১৫ নভেম্বর খাইরগাঁও গ্রামের জামেয়া ইসলামিয়া হাসনাবাদ মাদ্রাসার এই শিক্ষার্থী স্থানীয় একটি ওয়াজ মাহফিলে যাওয়ার পর নিখোঁজ হয় এবং পরবর্তীতে তাকে ধানক্ষেতে মৃত অবস্থায় পাওয়া যায়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মা হুসনা বেগম অভিযোগ করেন, ঘটনার পর থেকে থানা পুলিশ রহস্যজনক ও অসহযোগিতামূলক আচরণ করছে এবং আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না।

তিনি আরও জানান, ঘটনার দিন স্থানীয় সহপাঠী পারভেজ, সাব্বির ও আব্দুল আলিমকে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা গিয়েছিল এবং পরবর্তীতে পারভেজ স্বীকার করেছিল যে সে সাব্বির ও আলিমকে বদর উদ্দিনকে মারধর করতে দেখেছে।

পুলিশি হয়রানির অভিযোগ এনে ভুক্তভোগী পরিবার জানায়, থানায় মামলা গ্রহণ না করায় তারা পরবর্তীতে সুনামগঞ্জ আদালতে হত্যা মামলা দায়ের করতে বাধ্য হন, কিন্তু আদালতের নির্দেশের পরও আসামিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

সংবাদ সম্মেলনে নিহতের পিতা আব্দুল হেকিম, মামা ইসলাম উদ্দিন ও বড় ভাই সামছ উদ্দিন উপস্থিত থেকে অভিযোগ করেন যে, অভিযুক্ত মো. সাব্বির, মো. পারভেজ ও আলিম উদ্দিন প্রকাশ্যে ঘুরে বেড়ালেও রহস্যজনক কারণে পুলিশ তাদের গ্রেপ্তার করছে না।

বদর উদ্দিনের শোকাহত পরিবারের পক্ষ থেকে এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য উচ্চপদস্থ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad