শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
Led Bottom Ad

শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি, শান্তিগঞ্জ

০৮/০৩/২০২৬ ২০:৩৯:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শান্তিগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সংরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে আইডিই বাংলাদেশ।


র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা। সভা পরিচালনা করেন উপজেলা গ্রাম আদালত কর্মকর্তা সোহেল আহমদ।


আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, এনজিও সংস্থা আরপিডব্লিউএস-এর প্রধান নির্বাহী নাজিম উদ্দিন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হকসহ অনেকে।


এ সময় আরও উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য ফরহাদ আহমেদ ফয়সাল, আবিদ উদ্দিন, দিলিপ কুমার দাশ, যুব উদ্যোক্তা সুমন আহমদ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারী উদ্যোক্তারা।


বক্তারা নারীর অধিকার রক্ষা, নারীর ক্ষমতায়ন এবং সমাজে সমতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

ফরহাদ আহমেদ ফয়সাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad