ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ধর্মপাশায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায় এক লাখ টাকা জরিমানা
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে জাকিরুল ইসলাম টিটু (৩৫) নামে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ মার্চ) উপজেলার মাসকান্দা এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি আইন অমান্য করে অবৈধভাবে মাটি কাটার সংবাদ পেয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার হাসপাতাল রোড এলাকার বাবুল মিয়ার ছেলে জাকিরুল ইসলাম টিটুকে হাতেনাতে আটক করা হয়। পরে অবৈধ মাটি উত্তোলনের দায়ে তাকে নগদ ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা অনাদায়ে শাস্তির আদেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, পরিবেশ ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় অবৈধভাবে বালু বা মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান বজায় থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: