ধর্মপাশায় অভিভাবকহীন পিআইও অফিস, স্থবির উন্নয়ন কর্মকাণ্ড
Led Bottom Ad

ধর্মপাশায় অভিভাবকহীন পিআইও অফিস, স্থবির উন্নয়ন কর্মকাণ্ড

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১১/০৩/২০২৬ ১৯:১৪:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় গত পাঁচ মাস ধরে অভিভাবকহীন থাকায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প স্থবির হয়ে পড়েছে। ফলে গ্রামীণ অবকাঠামো সংস্কার (টিআর), কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) ও কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের কাজ তদারকি ও অনুমোদনে মারাত্মক বিলম্ব দেখা দিয়েছে।


সরাসরি দায়িত্বে না থাকা কারণে স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের ফাইল স্বাক্ষর ও প্রকল্প তদারকির জন্য বারবার ভ্রমণ করতে হচ্ছে। বর্তমানে মধ্যনগর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান অতিরিক্ত দায়িত্বে সপ্তাহে মাত্র দুই দিন ধর্মপাশায় উপস্থিত হন। এতে জরুরি সিদ্ধান্ত নিতে বিলম্ব হচ্ছে এবং কাজের গুণগত মান নিয়েও প্রশ্ন উঠছে।


মিজানুর রহমান বলেন, দুই উপজেলার দায়িত্ব একসাথে পালন করা কঠিন। তিনি চেষ্টা করছেন সেবা পৌঁছে দিতে এবং ঊর্ধ্বতনের সঙ্গে যোগাযোগ করেছেন নতুন কর্মকর্তা নিয়োগের জন্য।


জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হাসিবুল হাসান ডিও জানান, শূন্য পদের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত স্থায়ী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়োগের মাধ্যমে সমস্যা সমাধানের আশা করা যাচ্ছে।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad