১ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার
তাহিরপুরে মোটরসাইকেলসহ ২ মাদক কারবারি আটক
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পুলিশি অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের আনন্দনগর গ্রাম সংলগ্ন বৌলাই নদীর উত্তর পাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—তাহিরপুর উপজেলার সোলেমানপুর গ্রামের শওকত আলীর স্ত্রী ফাহিমা বেগম (৪৫) এবং নিশ্চিতপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে ময়না মিয়া (৪৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় এবং তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে এসআই পঙ্কজ দাশের নেতৃত্বে একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে আসামিদের কাছ থেকে গাঁজা ছাড়াও মাদক বহনে ব্যবহৃত একটি লাল রঙের ১০০ সিসি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদক ও মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার ৪০০ টাকা।
এ ঘটনায় এসআই পঙ্কজ দাশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাহিরপুর থানায় একটি মামলা (মামলা নং-১৮) দায়ের করেছেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
এ রহমান
মন্তব্য করুন: