শান্তিগঞ্জে মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিজের বসতবাড়ি ও আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার নিয়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জে এক বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) দুপুরে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হাসান, শান্তিগঞ্জ থানার ওসি মো. অলী উল্লাহসহ, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুম মিঞা, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, কামরুপদলং ইয়াকুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, আস্তমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল চক্রবর্তী, তেঘরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধা রঞ্জন মজুমদার, উজানীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা চৌধুরী, শান্তিগঞ্জ থানার এস আই আল আমিন, জয়কলস ইউপি সদস্য মোঃ মছকু মিয়া, মোঃ লিটন মিয়া, প্রশাসনিক কর্মকর্তা অতি রঞ্জন সরকার, হিসাব সহকারী পলাশ চন্দ্র দাস, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ, নাজির মোঃ আবু বকর সিদ্দিক ও সহকারী তাপস রায় পার্থ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, গ্রামপুলিশ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, সরকারের নির্দেশনায় মশাবাহিত রোগ মোকাবিলায় সারা দেশে প্রতিটি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে মশার প্রজননক্ষেত্র ধ্বংস করা এবং পরিবেশ সুন্দর রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
ফরহাদ আহমেদ ফয়সাল
মন্তব্য করুন: