‎শান্তিগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
Led Bottom Ad

‎শান্তিগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, শান্তিগঞ্জ

১৫/০৩/২০২৬ ১৬:৩৫:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

‎সুনামগঞ্জের শান্তিগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শ্রেণী ভিত্তিক চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকাল এগারোটায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ‎উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চিত্রাঙ্গন ‎প্রতিযোগিতা পরিদর্শন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান। ‎এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ইকবাল হাসান,উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব,শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ অলী উল্লাহ, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুম মিঞা, প্রতিযোগিতা পর্যবেক্ষকের দায়িত্বে থাকা কামরুপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, আস্তমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল চক্রবর্তী, তেঘরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধা রঞ্জন মজুমদার, উজানীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা চৌধুরী, সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিন্টু কুমার দাস, শান্তিগঞ্জ থানার এস আই আল আমিন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ, নাজির মোঃ আবু বকর সিদ্দিক ও সহকারী তাপস রায় পার্থ সহ বিভিন্ন বিদ্যালয়ের কচিমনা শিক্ষার্থীবৃন্দ প্রমুখ। পরে উপজেলা চত্বরে শহীদ সমাধিতে কচিমনা শিক্ষার্থীদের সাথে ফটোসেশান অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান। 

‎ফরহাদ আহমেদ ফয়সাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad