শাল্লায় সকাল এগারোটাতেও অফিস আসেননি প্রকৌশলী
Led Bottom Ad

সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ

শাল্লায় সকাল এগারোটাতেও অফিস আসেননি প্রকৌশলী

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৬/০৩/২০২৬ ১৫:২২:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সরকারি দফতরগুলোতে জনসেবার পরিবর্তে কর্মকর্তাদের চরম উদাসীনতা ও ‘জমিদারি প্রথা’ জেঁকে বসার অভিযোগ উঠেছে। সোমবার (১৬ মার্চ) বেলা ১১টায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে সেবা নিতে আসা সাধারণ মানুষ সংশ্লিষ্ট প্রকৌশলী রাশেদুল ইসলামের দেখা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। অফিস খোলা থাকলেও চেয়ার খালি থাকার কারণ জানতে চাইলে দায়িত্বরত অফিস সহকারী শাহানূর মিয়া জানান, ‘স্যার এখনো ঘুম থেকে ওঠেননি’।

হাওরবেষ্টিত দুর্গম এলাকা থেকে আসা ভুক্তভোগীরা জানান, কর্মকর্তাদের এমন অপেশাদার আচরণের কারণে সাধারণ মানুষকে দিনের পর দিন ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, উপজেলার অনেক সরকারি অফিসেই সঠিক সময়ে কর্মকর্তাদের না আসা এখন নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে।

অফিস চলাকালীন সময়ে ‘ঘুমিয়ে থাকা’ এবং অনুপস্থিতির বিষয়ে প্রকৌশলী রাশেদুল ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াস চন্দ্র দাস জানিয়েছেন, সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে অফিস শুরু হওয়ার কথা; দায়িত্ব পালনে অবহেলার বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad