দোয়ারাবাজারে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Led Bottom Ad

দোয়ারাবাজারে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

২৪/০৩/২০২৬ ১৯:১৪:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) গভীর রাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের খাইরগাঁও গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— খাইরগাঁও গ্রামের সুরুজ আলীর পুত্র রিয়াজ উদ্দিন (২৮), আব্দুল করিমের পুত্র শরীফ উদ্দিন (২৫) এবং মৃত আখলিছ আলীর পুত্র শিপন আহমেদ (২৬)। অভিযানে তাঁদের কাছ থেকে মোট ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার এসআই মনিরুল ইসলাম, এএসআই আলী আকবর, এএসআই ফয়েজ আহমেদ, এএসআই আমির হোসেন ও এএসআই আশরাফ খানের নেতৃত্বে একটি বিশেষ দল খাইরগাঁও গ্রামের রিয়াজ উদ্দিনের বসতবাড়িতে অভিযান চালায়। মাদক লেনদেনের সময় পুলিশ চারপাশ থেকে ঘিরে ফেলে তাঁদের গ্রেফতার করে।

দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) মো. শামছ উদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের ভয়াবহতা রোধে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই ধরনের ঝটিকা অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad