সুনামগঞ্জে জামায়াত নেতার বাড়ি থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
সুনামগঞ্জের জগন্নাথপুরে জামায়াত নেতা পিয়ার আলীর বাড়ি থেকে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। ঘটনার পর বুধবার (২৫ মার্চ) পিয়ার আলীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
অভিযুক্ত পিয়ার আলী উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামিসি (রসুলপুর) গ্রামের আরশদ আলীর ছেলে এবং জামায়াতে ইসলামী শ্রীরামিসির আঞ্চলিক শাখার সভাপতি। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
মামলার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের অভিযান পরিচালিত হয়। এ সময় পিয়ার আলীর বসতঘর থেকে উদ্ধার করা হয়: একটি বিদেশি পিস্তল,দুটি বিদেশি রিভলভার,একটি একনলা বন্দুক,একটি দেশি পাইপগান,বিভিন্ন calibre-এ ১৩ রাউন্ড গুলি,১৪ বক্স এয়ারগানের গুলি,একটি খালি ম্যাগাজিন পিস্তল ও অন্যান্য ধারালো অস্ত্র।
উদ্ধারকৃত সব সামগ্রী জগন্নাথপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ‘প্রথম সিলেট’ কে জানিয়েছেন, “পিয়ার আলীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”
তাহির আহমদ
মন্তব্য করুন: