ছাতকে শিশু অপহরণ মামলায় দোয়ারাবাজারের দুই যুবক গ্রেফতার
Led Bottom Ad

ছাতকে শিশু অপহরণ মামলায় দোয়ারাবাজারের দুই যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি. ছাতক

২৬/০৩/২০২৬ ২১:৩৭:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জে একটি শিশু অপহরণ মামলায় দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) রাতে ছাতক উপজেলার বেতুরা এলাকায় অভিযান চালিয়ে ছাতক থানা পুলিশ তাঁদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা হলেন—দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের নেতরছৈই গ্রামের নাছির আলীর পুত্র দুবাই প্রবাসী ইয়াছিন আলী (২৫) এবং একই ইউনিয়নের নরসিংপুর গ্রামের আব্দুল হকের পুত্র দুবাই প্রবাসী লিমন হক (২৩)। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৭/৩০ ধারায় ছাতক থানায় দায়েরকৃত একটি মামলায় (এফআইআর নং-২৮, তারিখ-২৫ মার্চ ২০২৬) তাঁদের আসামী করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা বিদেশে অবস্থানের পর দেশে ফিরে এই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। গ্রেফতারের পর বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপহরণের শিকার শিশুটিকে উদ্ধার ও ঘটনার মূল রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad