সুনামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত দুই আওয়ামী লীগ নেতা আটক
Led Bottom Ad

সুনামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত দুই আওয়ামী লীগ নেতা আটক

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৬/০৩/২০২৬ ২২:১৮:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যার দিকে সুনামগঞ্জ পৌর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন—সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মনীষ কান্তি দে মিন্টু ও অ্যাডভোকেট শামিম আহমদ। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) আরিফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ জেলা আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে একদল আইনজীবী স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনকালে তাঁরা বিভিন্ন স্লোগান দেন, যার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। আটককৃতদের স্বজনদের দাবি, সকালে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও স্লোগান দেওয়ার জের ধরেই সন্ধ্যায় পুলিশ তাঁদের আটক করেছে। তবে পুলিশ জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগ ও নিয়মিত মামলার অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

লতিফুর রহমান রাজু

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad