ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু
টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় দ্রুতগামী ট্রেনের নিচে কাটা পড়ে এক শিশু ও নারীসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন কালিহাতীর ইব্রাহিমাবাদ রেল স্টেশনের একজন কর্মকর্তা। প্রাথমিক তথ্যানুযায়ী, নিহতরা সকলেই গাইবান্ধা জেলার বাসিন্দা এবং তারা বাসে করে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
সংশ্লিষ্ট রেলওয়ে কর্মকর্তা জানান, ধলাটেঙ্গর এলাকায় রেললাইন এবং সড়কপথ পাশাপাশি হওয়ায় সেখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল; ধারণা করা হচ্ছে, যানজটে আটকা পড়া বাস থেকে নেমে যাত্রীরা রেললাইনের পাশে বিশ্রাম নিচ্ছিলেন বা বসেছিলেন এবং সেই সময় ঢাকা থেকে সিরাজগঞ্জগামী 'সিরাগঞ্জ এক্সপ্রেস' ট্রেনটি তাদের ওপর দিয়ে চলে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় যাদের মধ্যে শিশু ও নারী রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় প্রত্যক্ষদর্শী রেজাউল করিম। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কাজ শুরু করেছে এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ জানিয়েছে, মৃতদের বিস্তারিত পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ রহমান
মন্তব্য করুন: