শাল্লায় চেয়ারম্যান–মেম্বার এর মধ্যে হাতাহাতি, মামলার প্রস্তুতি
দোকানের পাওনা টাকা নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান ও মেম্বারদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার ৩০ মার্চ ঘটনাটি ঘটে সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৩নং বাহাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। পাওনা টাকা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
ঘটনার সময় ইউনিয়নের সদস্য গনেন্দ্র মেম্বার, আলমাছ মেম্বারসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপস্থিত লোকজন তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এ বিষয়ে চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টুর সাথে কথা হলে তিনি বলেন অফিসে এসে অতর্কিত ভাবে আমাকে কিলঘুষি মারতে থাকে।
সহদেব মেম্বারের সাথে কথা বলে জানা গেছে তিনি পাওয়া টাকা চাইতে গেলে চেয়ারম্যানসহ তার আত্নীয় স্বজনরা তাকে মারপিট করে অফিস থেকে বের করে দেন।
এ বিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুজ্জামান এর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন আমি শুনেছি একটা ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।
ডি আর ডি
মন্তব্য করুন: