সুনামগঞ্জে ডুবছে বোরো ফসল: পানি নিষ্কাশন নিয়ে হাওরের কৃষকরা মুখোমুখি
Led Bottom Ad

তলিয়ে গেছে ১ হাজার ১৮৯ হেক্টর বোরো জমি

সুনামগঞ্জে ডুবছে বোরো ফসল: পানি নিষ্কাশন নিয়ে হাওরের কৃষকরা মুখোমুখি

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০২/০৪/২০২৬ ১২:৩৫:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মার্চের শেষ সপ্তাহে উজান ও ভাটি এলাকায় রেকর্ড পরিমাণ ভারী বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় সুনামগঞ্জের হাওরাঞ্চলে ১ হাজার ১৮৯ হেক্টর বোরো জমি তলিয়ে গেছে। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পানি নিষ্কাশন নিয়ে জেলার বিভিন্ন হাওরে উঁচু ও নিচু এলাকার কৃষকরা এখন একে অপরের মুখোমুখি অবস্থানে রয়েছেন।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত বছর মার্চ মাসে মাত্র ৫ মিলিমিটার বৃষ্টিপাত হলেও চলতি বছর একই সময়ে জেলায় প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং ভারতের চেরাপুঞ্জিতেও সমপরিমাণ বৃষ্টি হওয়ায় নদ-নদীর পানি উপচে হাওরগুলোতে প্রবেশ করছে। এই জলাবদ্ধতা নিরসনে অন্তত ১০টি হাওরের বাঁধ আংশিক কেটে দেওয়ার চেষ্টা করা হলে উজানের কৃষকদের সাথে ভাটির কৃষকদের বিরোধ দেখা দিচ্ছে; কারণ উজানের পানি নিষ্কাশন করতে গেলে ভাটির নিচু জমিগুলো নতুন করে তলিয়ে যাচ্ছে।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় এ বছর ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে যার বাজার মূল্য প্রায় ৫ হাজার ৫০ কোটি টাকা, কিন্তু মিনি পাগনার হাওর, হালির হাওর ও ছায়ার হাওরসহ প্রায় দুই শতাধিক হাওর এখন জলাবদ্ধতার ঝুঁকিতে রয়েছে।

হাওর বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ ও স্থানীয় কৃষকদের মতে, নদ-নদী ও পানি নিষ্কাশনের প্রাকৃতিক খালগুলো ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টি পাতের পানি সরতে পারছে না, যা কৃষকদের মধ্যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করছে। সুনামগঞ্জ জেলা প্রশাসন গত ৩১ মার্চ এক জরুরি সভার মাধ্যমে সরেজমিনে তদন্ত করে পানি নিষ্কাশনের সিদ্ধান্ত নিলেও আগামী ৬-৭ এপ্রিল পুনরায় ভারী বর্ষণের পূর্বাভাস থাকায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন হাওরপাড়ের লক্ষাধিক কৃষক।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad