হাওরের জলাবদ্ধতা নিয়ে এমপি কামরুলের উদ্বেগ
Led Bottom Ad

সুনামগঞ্জের সাংবাদিকদের সাথে মতবিনিময়

হাওরের জলাবদ্ধতা নিয়ে এমপি কামরুলের উদ্বেগ

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৫/০৪/২০২৬ ১১:৪৩:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল শনিবার রাতে শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। সভায় তিনি জেলার বিভিন্ন হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ না হওয়া এবং ভয়াবহ জলাবদ্ধতার কারণে বোরো ধান পানির নিচে তলিয়ে যাওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

এমপি কামরুল জানান, তিনি ব্যক্তিগতভাবে তার নির্বাচনী এলাকা তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর ও জামালগঞ্জের হাওরগুলোর দুরবস্থা পর্যবেক্ষণ করেছেন এবং জরুরি ভিত্তিতে কিছু এলাকায় পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন। এই সংকটময় পরিস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে উত্থাপন করে প্রধানমন্ত্রীর সরাসরি দৃষ্টি আকর্ষণ করবেন বলে তিনি সাংবাদিকদের আশ্বস্ত করেন।

মতবিনিময়কালে তিনি তার এলাকায় যেকোনো ধরনের চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং স্থানীয় কৃষকদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী জামালগঞ্জে একটি কোল্ড স্টোরেজ বা হিমাগার স্থাপনের প্রতিশ্রুতি দেন। অবহেলিত চার উপজেলার বিদ্যমান সমস্যা সমাধানে আপ্রাণ কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি সার্বিক উন্নয়নে সাংবাদিক ও সাধারণ জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন। সভায় সুনামগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং এলাকার জনগুরুত্বপূর্ণ সমস্যাগুলো এমপির সামনে তুলে ধরেন।


লতিফুর রহমান রাজু

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad