ছাতকে সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
Led Bottom Ad

ছাতকে সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি. ছাতক

০৮/০৪/২০২৬ ১৯:৩৯:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতকে “প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহু পাক্ষিক অংশিদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তি-শৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এমকেএম জিয়াউল বারী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডিপ্লোমেসি চাকমার সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ মাহাবুব উল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিতে দক্ষ যুবসমাজই পারে একটি আদর্শ ও শান্তিপূর্ণ সমাজ গঠন করতে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক জাফর ইকবাল চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাংবাদিক সাকির আমিন এবং সোনার বাংলা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি হাবিবুর রহমান।

আলোচনা সভা শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পোশাক তৈরিতে প্রশিক্ষণপ্রাপ্ত দুজন সফল যুবনারীর মধ্যে অনুদান প্রদান করা হয়। ৬০ হাজার টাকা করে সরকারি এই অনুদান গ্রহণ করেন জিনাতুন নেছা ফাহিমা ও নাদিয়া তালুকদার মুন্নী। সভায় উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের সহকারী কর্মকর্তা বিজয় কুমার দাস, হিসাব রক্ষক কমলেশ সানা ও যুব সংগঠক সাহিদ আলীসহ স্থানীয় যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে যুবকদের মাদক ও সন্ত্রাসমুক্ত থেকে দেশ গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানান। প্রশাসনের এই উদ্যোগের ফলে স্থানীয় বেকার যুবকদের মধ্যে স্বাবলম্বী হওয়ার নতুন অনুপ্রেরণা সৃষ্টি হয়েছে। বর্তমানে ছাতক উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি আরও জোরদার করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ প্রান্তিক পর্যায়ে বেকারত্ব হ্রাসে কার্যকর ভূমিকা রাখবে। অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণার্থীদের হাতে চেক তুলে দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন অতিথিবৃন্দ।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad