দিরাইয়ে ধান শুকানোর খলা নিয়ে সংঘর্ষ: আহত ২০
Led Bottom Ad

দিরাইয়ে ধান শুকানোর খলা নিয়ে সংঘর্ষ: আহত ২০

নিজস্ব প্রতিনিধি,দিরাই

১৩/০৪/২০২৬ ১০:৫০:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বৈশাখী ধান শুকানোর খলা তৈরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সামনের জমি নিয়ে মধুরাপুর গ্রামের শারদ মিয়া ও সুজন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। উভয় পক্ষই ওই জায়গার মালিকানা দাবি করে আসছিলেন। ঘটনার দিন বিকেলে ধান শুকানোর জন্য খলা তৈরি করতে গেলে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন।

আহতদের মধ্যে সুজন মিয়া (৪৫), ভুজন মিয়া (৪০), রাজ্জাক (৩০), আলমগীর (৩২), কাইয়ুম (৩৫), আলিফ নুর (৩৮), মুলক মিয়া (৫০) এবং মুক্তাদিরকে (১৯) দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমানে এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad