‘হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কাজ করছে সরকার’
Led Bottom Ad

সংসদে আইনমন্ত্রী

‘হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কাজ করছে সরকার’

প্রথম ডেস্ক

১৬/০৪/২০২৬ ১৪:১৫:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক ও মিথ্যা মামলাগুলো প্রত্যাহারে বর্তমান সরকার অত্যন্ত সচেতন এবং এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ বৃহস্পতিবার মাগুরা-১ আসনের সদস্য মো. মনোয়ার হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই ও প্রত্যাহারের সুপারিশের জন্য গত ৫ মার্চ জেলা প্রশাসকের সমন্বয়ে জেলা পর্যায়ের কমিটি এবং পরবর্তীতে ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি ‘কেন্দ্রীয় কমিটি’ গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটি বর্তমানে জেলা কমিটিগুলো থেকে প্রাপ্ত সুপারিশগুলো নিবিড়ভাবে পর্যালোচনা করে মামলা প্রত্যাহারের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আইনমন্ত্রী সংসদকে অবহিত করেন যে, সংসদ সদস্যসহ যেকোনো ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বা মিথ্যা মামলা (হত্যা মামলাসহ) প্রত্যাহারের জন্য যথাযথ প্রক্রিয়ায় আবেদন করা হলে কমিটি তা পর্যালোচনা করবে এবং কোনো মামলা হয়রানিমূলক প্রমাণিত হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন যে, এর আগে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের মামলা প্রত্যাহারের উদ্যোগ নিলেও নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী কোনো হত্যা মামলা তখন প্রত্যাহার করা হয়নি, তবে বর্তমান সরকার ভুক্তভোগীদের প্রতিকার দিতে সম্পূর্ণ আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিক প্রতিহিংসার শিকার ব্যক্তিদের বিচারিক হয়রানি থেকে মুক্তি দিতেই সরকার এই সমন্বিত প্রক্রিয়া অনুসরণ করছে বলে মন্ত্রী তাঁর বক্তব্যে গুরুত্বারোপ করেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad