ধর্মপাশায় হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
Led Bottom Ad

ধর্মপাশায় হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৮/০৪/২০২৬ ১৪:০৫:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ১৮ গ্রাম হেরোইন ও ২৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ এপ্রিল) ভোরে উপজেলার সেলবরষ ইউনিয়নের মির্জাপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন—মির্জাপুর গ্রামের নুরুল আমিন তালুকদারের ছেলে হিমেল তালুকদার (২৭) এবং একই গ্রামের কালাচাঁন মিয়ার ছেলে দেলোয়ার হোসেন দিলু (২৭)।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় অত্যন্ত গোপনে হেরোইন, ইয়াবা ও মদ-গাঁজাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিলেন। আজ ভোরে তাঁরা নিজ বাড়িতে বসে মাদক বিক্রি করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায় এবং হাতেনাতে মাদকসহ তাঁদের আটক করে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad