সুনামগঞ্জে ‘হানি ট্র্যাপ’ চক্রের ফাঁদে সর্বস্ব খোয়াচ্ছেন ব্যবসায়ীরা
Led Bottom Ad

সুনামগঞ্জে ‘হানি ট্র্যাপ’ চক্রের ফাঁদে সর্বস্ব খোয়াচ্ছেন ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২১/০৪/২০২৬ ১১:২১:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জে পাতা ‘হানি ট্র্যাপ’ বা প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে অর্থ আদায়ের এক ভয়ংকর চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। এই চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে গত রোববার (১৯ এপ্রিল) এক সরকারি কর্মচারীসহ দুই সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন—শহরের ধোপাখালী এলাকার বাসিন্দা সরকারি কর্মচারী অজিত দাস ও জামালগঞ্জ উপজেলার তরুণী তুলনা আক্তার।

পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্রটি পরিকল্পিতভাবে টার্গেট করা ব্যক্তিদের প্রেমের ফাঁদে ফেলে নির্জন স্থানে ডেকে নিত। এরপর তাঁদের বিবস্ত্র করে মারধর ও আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মোটা অংকের টাকা আদায় করত। আটক অজিত দাসকে গ্রেপ্তারের পর তাঁর মাধ্যমেই ফাঁদ পেতে ওই তরুণীকে আটক করে পুলিশ। এই খবর ছড়িয়ে পড়ার পর আজ সোমবার (২০ এপ্রিল) থানায় এসে আরও এক ভুক্তভোগী ব্যবসায়ী অভিযোগ দায়ের করেছেন। ওই ব্যবসায়ী জানান, একই চক্রের ফাঁদে পড়ে তিনি ব্যাংকের মাধ্যমে ৬ লাখ টাকা এবং বিকাশের মাধ্যমে ৩৫ হাজার টাকা দিতে বাধ্য হয়েছেন।

ভুক্তভোগী ওই ব্যবসায়ী আরও অভিযোগ করেন, তাঁকে বিবস্ত্র করে গলায় জুতার মালা পরিয়ে ভিডিও করা হয়েছিল। সেই ভিডিও পরিচিত মহলে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গত মাসের ১১ তারিখে সুনামগঞ্জ শহর থেকে তাঁকে অপহরণ করে টাকা হাতিয়ে নেওয়া হয়। পুলিশ জানায়, লোকলজ্জার ভয়ে অনেক ভুক্তভোগী হয়তো সামনে আসছেন না, তবে এই চক্রের শিকড় অনেক গভীরে। চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে এবং এই অপরাধ নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad