এমসি কলেজ কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শনিবার

এমসি কলেজ কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শনিবার

প্রথম ডেস্ক

২২/০৪/২০২৬ ২১:০৬:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আগামী শনিবার (২৫ এপ্রিল) সিলেটের মুরারিচাঁদ কলেজ (এমসি কলেজ) কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


বুধবার (২২ এপ্রিল) এমসি কলেজ কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসি কলেজ কেন্দ্র ছাড়াও নগরীর আরও তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।


কেন্দ্রগুলো হলো— সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ এবং আল-আমীন জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ।


এমসি কলেজ কেন্দ্রে মোট ৩ হাজার ৩৯৬ জন, সৈয়দ হাতিম আলী কলেজে ১ হাজার ৪৬০ জন, শাহজালাল জামেয়া ইসলামিয়া কলেজে ১ হাজার ৪৬০ জন এবং আল-আমীন জামেয়ায় ৮৩০ জন পরীক্ষার্থী অংশ নেবেন।


প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার্থীদের আসন বিন্যাস কলেজের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে পাওয়া যাবে।


পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানানো হয়।

ডি আর ডি

মন্তব্য করুন: