দোয়ারাবাজারে ইয়াবাসহ যুবক আটক: এক বছরের কারাদণ্ড
Led Bottom Ad

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দোয়ারাবাজারে ইয়াবাসহ যুবক আটক: এক বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

২৩/০৪/২০২৬ ১৫:৪৫:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ইয়াবাসহ এক যুবককে আটকের পর এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের আকিলপুর গ্রামে এই অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মামুন অর রশিদ, তিনি ওই গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহ এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে মামুন অর রশিদের কাছে নিষিদ্ধ মাদকদ্রব্য "ইয়াবা" পাওয়া যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(ক) ধারার অপরাধে তাঁকে একই আইনের ৩৬(১) ধারা অনুযায়ী এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ জানান, যুবসমাজকে মাদকের মরণছোবল থেকে রক্ষা করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি বলেন, অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না এবং জনস্বার্থে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্ত আসামিকে বিকেলেই জেলহাজতে প্রেরণের জন্য পুলিশে সোপর্দ করা হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad