দোয়ারাবাজারে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উপলক্ষে প্রস্তুতি সভা
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সাংবাদিকরা অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ’র সভাপতিত্বে সভায় আসন্ন ক্রীড়া উৎসব সফলভাবে সম্পন্ন করতে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় মূলত খেলোয়াড় নির্বাচন প্রক্রিয়া, খেলার ভেন্যু প্রস্তুত করা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ এবং প্রতিযোগিতার চূড়ান্ত সময়সূচী নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, স্থানীয় শিক্ষার্থী ও তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি তাঁদের মাদক ও যাবতীয় অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখাই এই আয়োজনের মূল লক্ষ্য। স্থানীয় ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই আয়োজনকে একটি উৎসবে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করা হয় সভা থেকে।
এ রহমান
মন্তব্য করুন: