‘বিচার বিভাগের দুর্নীতির শেকড় তুলে আনতে চাই’
Led Bottom Ad

আইনমন্ত্রী আসাদুজ্জামান

‘বিচার বিভাগের দুর্নীতির শেকড় তুলে আনতে চাই’

প্রথম ডেস্ক

২৪/০৪/২০২৬ ১৭:৫০:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিচার বিভাগের ভেতরকার সব দুর্নীতির শেকড় উপড়ে ফেলতে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের দ্বার উন্মোচন ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, “জুলাই সনদ, মানবাধিকার কমিশন, বিচার বিভাগের স্বাধীনতা ও বিচার বিভাগীয় সচিবালয় আইনের বিষয়ে অনেকে প্রশ্ন তুলছেন। প্রতিটি আইন পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই করে দ্রুতই সংসদে বিল আকারে আনা হবে।” জুলাই সনদ নিয়ে রাজনৈতিক আলোচনার প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বিএনপি ধমনীতে জুলাই সনদ ধারণ করে এবং এই বিষয়ে দেওয়া প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করা হবে। তবে তিনি সতর্ক করে বলেন, এই সনদের কিছু অংশে ইতিপূর্বে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছিল, যা সংশোধনীয়।

বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে মাজদার হোসেন মামলার উদাহরণ টেনে মন্ত্রী বলেন, “অনেকে মাজদার হোসেনের উদাহরণ দেন, কিন্তু আমরা মাজদার হোসেনের মতো দুর্নীতিগ্রস্ত বিচার বিভাগ গড়তে চাই না। আমরা চাই একটি স্বচ্ছ ও দায়বদ্ধ বিচারব্যবস্থা।”

যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এর আগে আইনমন্ত্রী যশোর শহরের কারবালা কবরস্থানে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন এবং শহরের পুরাতন জেলা জজ আদালত পরিদর্শন করেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad