“এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না”
Led Bottom Ad

সংসদে স্পিকারের রসিকতা

“এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না”

ঢাকা অফিস

২৭/০৪/২০২৬ ২১:১৩:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জে ঘন ঘন বজ্রপাতের প্রসঙ্গ উঠে আসতেই জাতীয় সংসদে হালকা রসিকতা করে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, “সুনামগঞ্জে এত বজ্রপাত হয় জানলে সেখানে বিয়েই করতাম না।”


বৃহস্পতিবার জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের একটি জরুরি জন-গুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনার পর স্পিকার এ মন্তব্য করেন। এ সময় তিনি হাস্যরসের সুরে বিষয়টি তুলে ধরেন, যা সংসদ কক্ষে হালকা হাসির পরিবেশ তৈরি করে।


স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজের পৈতৃক বাড়ি সুনামগঞ্জে। দিলারা হাফিজ ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ, যিনি দীর্ঘ কর্মজীবনে ইডেন মহিলা কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষসহ শিক্ষা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি চলতি বছরের ১৮ মার্চ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


সুনামগঞ্জ অঞ্চলটি দেশের সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ এলাকাগুলোর একটি হিসেবে পরিচিত। প্রতি বছর মৌসুমে এখানে বজ্রপাতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা গণমাধ্যমে উঠে আসে। সংসদে আলোচনার সময় সেই বাস্তবতার প্রসঙ্গেই স্পিকারের এ মন্তব্য উঠে আসে।


তবে রসিকতার আড়ালে বজ্রপাতের ভয়াবহতাও নতুন করে আলোচনায় এসেছে, যা হাওরাঞ্চলের মানুষের জীবনের বাস্তব ঝুঁকিকে আবারও সামনে নিয়ে এসেছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad