মধ্যপ্রাচ্যে ৮৬০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন
Led Bottom Ad

ইরানের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে ৮৬০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন

প্রথম ডেস্ক

০২/০৫/২০২৬ ১৩:১৫:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের নবম সপ্তাহে ইরান স্থায়ী শান্তির লক্ষ্যে পুনরায় আলোচনার প্রস্তাব দিলেও তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১ মে) ফ্লোরিডার ‘দ্য ভিলেজেস চার্টার স্কুলে’ আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এই যুদ্ধ শেষ হচ্ছে না। একই দিনে মধ্যপ্রাচ্যের চার প্রধান মিত্র দেশের কাছে ৮ দশমিক ৬ বিলিয়ন (৮৬০ কোটি) ডলারের বিশাল সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েল, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছে এই বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। যদিও পাকিস্তানের মধ্যস্থতায় গত তিন সপ্তাহ ধরে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবুও ওয়াশিংটনের এই পদক্ষেপ এই অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধির প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে ইরানি কর্তৃপক্ষের সাথে ফোনে কথা বললেও তেহরানের দেওয়া নতুন আলোচনার প্রস্তাবটি নাকচ করে দিয়েছেন। তাঁর মতে, বর্তমান পরিস্থিতিতে স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

বক্তব্য চলাকালে ট্রাম্প বলেন, “আমরা অকালে যুদ্ধক্ষেত্র থেকে সরে গিয়ে এমন পরিস্থিতি তৈরি করতে চাই না, যাতে আগামী তিন বছর পর আবারও একই সমস্যার মুখোমুখি হতে হয়।” মূলত তেহরানের পরমাণু সক্ষমতা ও আঞ্চলিক প্রভাব পুরোপুরি নিয়ন্ত্রণ না করা পর্যন্ত সামরিক চাপ অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রশাসনের এই কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad