হবিগঞ্জে চড়া মূল্যে সার বিক্রি, ডিলারকে লাখ টাকা অর্থদণ্ড

হবিগঞ্জে চড়া মূল্যে সার বিক্রি, ডিলারকে লাখ টাকা অর্থদণ্ড

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৪/০৯/২০২৬ ২২:১৯:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অপরাধে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সার ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে শায়েস্তাগঞ্জ পুরানবাজার এলাকার জননী ট্রেডার্সে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক বিএডিসি সার ডিলার মো. ফুল মিয়াকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা কৃষি বিভাগের উপপরিচালক (ডিডি) কৃষিবিদ মো. আক্তারুজ্জামান।

জেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযোগ আসে যে, জননী ট্রেডার্সের মালিক সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে ইউরিয়া সার বিক্রি করছেন। সোমবার বিকেলে ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এসময় দোকানের বিভিন্ন বিক্রয় রশিদ ও মেমো যাচাই-বাছাই করা হয়।

অভিযান চলাকালে এক ক্রেতা অভিযোগ করেন, সরকার নির্ধারিত প্রতি বস্তা ইউরিয়া সারের দাম ১ হাজার ৩৫০ টাকা হলেও তার কাছে তা ১ হাজার ৯০০ টাকায় বিক্রি করা হয়েছে। অর্থাৎ প্রতি বস্তায় ৫৫০ টাকা বেশি নেওয়া হয়েছে।

অভিযোগের সত্যতা যাচাই করতে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। এতে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। পরে দোকানের বিক্রয় মেমো ও সিসিটিভি ফুটেজ যাচাই শেষে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত জননী ট্রেডার্সের মালিক মো. ফুল মিয়াকে এক লাখ টাকা জরিমানা করেন।

ডিডি মো. আক্তারুজ্জামান জানান, কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া ডিলারের লাইসেন্সের বিষয়টি জেলা কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত হবে।

স্বপন রবি দাশ/ নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad