নাট্য নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই

নাট্য নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই

প্রথম ডেস্ক

১৫/০৯/২০২৬ ১১:৫৩:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় নাট্য নির্মাতা মারুফ হোসেন সজীব। ‘আজ আকাশে চাঁদ নেই’ খ্যাত এই নির্মাতা আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টায় শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন।

 তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বন্ধু ও নির্মাতা সাইদুর ইমন।  সাইদুর ইমন বলেন, ‘অনেক আগেই সজীবের হার্টে ব্লক ধরা পড়েছিল। আট-নয় মাস আগে তার হার্টের ওপেন সার্জারি করা হয়। এর পর থেকে ভালোই ছিল।

কিন্তু হঠাৎ করেই মধ্যরাতে ওর স্ত্রী যখন আমাকে ফোন দিয়ে জানায় তখন হাসপাতাল থেকে চিকিৎসক ডেকে নিয়ে আসি। ততক্ষণে সব শেষ।’

জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টায় দক্ষিণখান এলাকার একটি মসজিদে মারুফ হোসেন সজীবের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর উত্তরার ১২ নম্বর সেক্টরে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে ময়লার মোড় সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হবে। তরুণ নির্মাতা হিসেবে মারুফ হোসেন সজীবের বেশ কিছু উল্লেখযোগ্য কাজ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ‘বিলোপ’, ‘আজ আকাশে চাঁদ নেই’, ‘হাসি’, ‘বাবুই পাখির বাসা’, ‘তবু ভালোবাসি’, ‘আপনারা আমাকে শুনুন’ ও ‘মুমতা’। মৃত্যুকালে স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন এই নির্মাতা।


রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad