পরীমনির জন্মদিনের নাচের সঙ্গী কে?

পরীমনির জন্মদিনের নাচের সঙ্গী কে?

প্রথম ডেস্ক

২৯/১০/২০২৬ ১২:৫৬:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জন্মদিনের জমকালো আয়োজনের পর এবার নাচের ভিডিও দিয়ে আলোচনায় অভিনেত্রী পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এক ব্যক্তির সঙ্গে নাচতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর পরীমনির নাচের সঙ্গী কে, তা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

গত ২৪ অক্টোবর নিজের জন্মদিন উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন পরীমনি। প্রতিবছরই বিশেষ আয়োজনে জন্মদিন উদ্‌যাপন করেন এই অভিনেত্রী। এবারের অনুষ্ঠানেও ছিল সংগীত, নাচ ও অতিথিদের উচ্ছ্বাস।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে নাচের ভিডিওটি প্রকাশ করেন পরীমনি। এতে তুলনামূলক শান্ত সুরের সংগীতের সঙ্গে এক ব্যক্তির সঙ্গে তাকে নাচতে দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও তাদের নাচ উপভোগ করেন। ভিডিওর শেষ দিকে পরীমনিকে ঘিরে আরও কয়েকজনকে নাচতে দেখা যায়।

ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘একটু নাচ তো থাকতেই হয়!’ পোস্ট করার পর দ্রুত ছড়িয়ে পড়ে ভিডিওটি। প্রকাশের মাত্র এক ঘণ্টার মধ্যে ভিডিওটির ভিউ চার লাখ ছাড়িয়ে যায়। মন্তব্যের ঘরে ভক্তদের নানা প্রতিক্রিয়াও দেখা যায়। কেউ পরীমনির নাচের প্রশংসা করেছেন, আবার কেউ মজা করে নিজেদের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন। এর আগে জন্মদিনের এক অনুষ্ঠানে লুঙ্গি পরে তার নাচের বিষয়টিও স্মরণ করেছেন কয়েকজন।

ভিডিওতে পরীমনির সঙ্গে নাচতে দেখা যাওয়া ব্যক্তির নাম গোলাম হোসেন কিবরিয়া। তিনি একজন ড্যান্স কোরিওগ্রাফার। নিজের নাচের প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি তার একটি ফ্যাশন হাউজও রয়েছে। দীর্ঘদিন ধরে পরীমনির সঙ্গে তার পরিচয় ও সখ্য রয়েছে। বিভিন্ন সময় তাদের একসঙ্গে দেখা গেছে। তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।

জন্মদিনের আয়োজনেই নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন পরীমনি। তারেক রহমানের পরিচালনায় ছবিটির নাম ‘ফারজানা’। সিনেমাটির শুটিংয়ের কাজ অনেকটাই শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী রোজার ঈদে ছবিটি মুক্তি পেতে পারে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad