মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

প্রথম ডেস্ক

২৯/১০/২০২৬ ১০:৪৪:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনির মা ইউলালিয়া মারজেত্তি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

মঙ্গলবার (২৭ অক্টোবর) আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের পুহাতো শহরে তিনি মারা যান। বুধবার তার মৃত্যুর খবর নিশ্চিত করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

এক বিবৃতিতে স্কালোনি ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। সংস্থাটির সভাপতি ক্লদিও তাপিয়ার নেতৃত্বে দেওয়া ওই বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়।

ইউলালিয়া দীর্ঘদিন ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। প্রায় পাঁচ বছর ধরে তাঁর অসুস্থতা চলছিল। ২০২১ সালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের পর মায়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন স্কালোনি।

২০২১ সালে কোপা আমেরিকার শিরোপা জয়ের পরও মাকে স্মরণ করেছিলেন আর্জেন্টিনার এই কোচ। ব্রাজিলকে হারিয়ে মারাকানায় শিরোপা জয়ের পর তিনি ট্রফিটি মায়ের জন্য উৎসর্গ করেন। সে সময় তাঁর মা গুরুতর স্বাস্থ্য সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন।

স্কালোনির অধীনে আর্জেন্টিনা ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের বিশ্বকাপ এবং ফিনালিসিমার শিরোপা জেতে। বিশ্ব ফুটবলে দলটির সাফল্যের অন্যতম কারিগর হিসেবে পরিচিত তিনি।

ইউলালিয়া মারজেত্তি স্বামী অ্যাঞ্জেল ‘চিচে’ স্কালোনির সঙ্গে পুহাতো শহরে থাকতেন। তাঁদের তিন সন্তান-ি লিওনেল, মাউরো ও কোরিনা। স্থানীয় পর্যায়ে তিনি বিচারকের দায়িত্বও পালন করেছিলেন বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad