তাহিরপুরে মাটিকাটা স্টিল ব্রিজের সংস্কার শুরু, এক সপ্তাহের মধ্যে চালুর আশা

তাহিরপুরে মাটিকাটা স্টিল ব্রিজের সংস্কার শুরু, এক সপ্তাহের মধ্যে চালুর আশা

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২৯/১০/২০২৬ ০১:৪২:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিকাটা স্টিল ব্রিজের সংস্কারকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নতুন সেতু নির্মাণের আগ পর্যন্ত জনসাধারণের যাতায়াত নির্বিঘ্ন রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের সঙ্গে পরামর্শক্রমে শুরু হওয়া এই সংস্কারকাজের উদ্বোধনী দিনে উপজেলা প্রকৌশলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গত বুধবার (২৮ অক্টোবর) বিকেলে মাটিকাটা স্টিল ব্রিজ-সংলগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী জানান, ওই স্থানে একটি নতুন সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে নতুন সেতু নির্মিত হওয়ার আগ পর্যন্ত জনসাধারণের যাতায়াত স্বাভাবিক রাখতে পুরোনো স্টিল ব্রিজটি সাময়িকভাবে সংস্কার করা হচ্ছে।

তিনি আরও জানান, আজ থেকে সংস্কারকাজ পুরোদমে শুরু হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী এক সপ্তাহের মধ্যে ব্রিজটি পুনরায় জনসাধারণের চলাচলের উপযোগী হবে বলে আশা করা যাচ্ছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সবুজ আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শামসুল আলম আখঞ্জী / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad