তিন মাস আটকে রেখে ধ/র্ষ/ণে/র অভিযোগ
মৌলভীবাজারে হানিট্র্যাপের ফাঁদে ১৩ বছরের কিশোরী, আটক-২
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় হানিট্র্যাপের ভয়াবহ ফাঁদে ফেলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে প্রায় তিন মাস আটকে রেখে সংঘবদ্ধ ধ*র্ষ*ণে*র অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনায় স্থানীয় লোকজনের সহায়তায় দুজনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরী রাজনগর উপজেলার সোনাটিকি গ্রামের জয়নাল মিয়ার মেয়ে অন্তরা বেগম (ছদ্মনাম/১৩)। তাকে সুকৌশলে হানিট্র্যাপের মাধ্যমে ফাঁদে ফেলে রাজনগর উপজেলার মোকামবাজার এলাকার একটি বাসায় দীর্ঘদিন জিম্মি করে রাখা হয়। সেখানে তাকে তিন মাস ধরে শারীরিক নির্যাতন ও ধ*র্ষ*ণ করা হয় বলে অভিযোগ রয়েছে।
এই ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন—মৌলভীবাজার সদর উপজেলার বানিশ্রী নতুন ব্রিজ এলাকার মিলি বেগম (২৯) এবং সুনামগঞ্জের জগন্নাথপুর এলাকার নুরুল আমিন।
দীর্ঘদিন ধরে কিশোরীকে আটকে রাখার বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় মোকামবাজার এলাকা থেকে অভিযুক্ত মিলি বেগম ও নুরুল আমিনকে আটক করা হয়। খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।
মাত্র ১৩ বছরের এক কিশোরীকে দীর্ঘ তিন মাস ধরে এভাবে আটকে রেখে পৈশাচিক নির্যাতনের এই ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনার নেপথ্যে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে সচেতন মহল। একইসঙ্গে লঘু পন্থায় পার পাওয়ার সুযোগ না দিয়ে দ্রুত সময়ের মধ্যে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
শিশু ও নারী নির্যাতন আইন এবং প*র্নো*গ্রা*ফি বা মানবপাচারের সংশ্লিষ্ট ধারাগুলো বিবেচনায় নিয়ে এ ঘটনায় রাজনগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
তাহির আহমদ/ মীর্জা ইকবাল
মন্তব্য করুন: