চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

প্রথম ডেস্ক

২৮/১০/২০২৬ ১৪:৫৬:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অপরাধভিত্তিক ধারাবাহিক ‘সিআইডি’ ও ভৌতিক সিরিজ ‘আহট’-এর প্রযোজক ও পরিচালক বিপি সিং মারা গেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ব্রিজেন্দ্র পাল সিং নামে পরিচিত এই নির্মাতা দীর্ঘদিন ধরে ভারতীয় টেলিভিশন অঙ্গনে কাজ করেছেন। তাঁর প্রযোজনা ও পরিচালনায় নির্মিত ‘সিআইডি’ একসময় ব্যাপক জনপ্রিয়তা পায়। ১৯৯৮ সালে প্রচার শুরু হওয়া ধারাবাহিকটি ভারতীয় টেলিভিশনের দীর্ঘস্থায়ী ও আলোচিত অপরাধভিত্তিক সিরিজগুলোর মধ্যে অন্যতম হয়ে ওঠে।

‘সিআইডি’তে মুম্বাইয়ের অপরাধ দমন শাখার কর্মকর্তাদের বিভিন্ন জটিল অপরাধের রহস্য উদ্‌ঘাটন করতে দেখা যেত। অপরাধীদের শনাক্ত করা, রহস্যের সমাধান এবং প্রতিটি ঘটনার নাটকীয় মোড় দর্শকদের কাছে ধারাবাহিকটিকে আকর্ষণীয় করে তুলেছিল। দীর্ঘদিন ধরে প্রচারিত এই সিরিজটি বহু দর্শকের স্মৃতিতে জায়গা করে নিয়েছে।

অপরাধভিত্তিক ধারাবাহিকের পাশাপাশি ভৌতিক ও রহস্যনির্ভর অনুষ্ঠান নির্মাণেও অবদান রেখেছেন বিপি সিং। তাঁর সঙ্গে বিশেষভাবে জড়িয়ে রয়েছে ‘আহট’ ধারাবাহিকের নাম। ১৯৯৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রচারিত এই সিরিজটি অতিপ্রাকৃত ঘটনা ও ভৌতিক কাহিনির মাধ্যমে দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে।

দীর্ঘ কর্মজীবনে বিপি সিং একাধিক জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ করেছেন। তাঁর কাজ ভারতীয় টেলিভিশনে অপরাধভিত্তিক রোমাঞ্চকর কাহিনি ও ভৌতিক গল্পের জনপ্রিয়তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর মৃত্যুতে ভারতীয় টেলিভিশন জগতের একটি উল্লেখযোগ্য অধ্যায়ের সমাপ্তি ঘটল।

পূজা বাড়াইক/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad