এনআইসিভিডির নতুন পরিচালক হলেন ডা. ইব্রাহিম চৌধুরী
বাংলাদেশের হৃদরোগ চিকিৎসার প্রধান ও সর্ববৃহৎ সরকারি প্রতিষ্ঠান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) পরিচালক হিসেবে ডা. মোহাম্মদ ইব্রাহীম চৌধুরীকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সাবেক প্রধান অধ্যাপক (চলতি দায়িত্ব)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাদিয়া আফরিন।
জানা গেছে, এনআইসিভিডির সদ্য সাবেক পরিচালক অধ্যাপক ডা. আবদুল ওয়াদুদ চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহীম চৌধুরী। আগামী ৫ কর্মদিবসের মধ্যে বর্তমান কর্মস্থলে যোগদান দিতে বলা হয়েছে প্রজ্ঞাপনে।
এদিকে ঢাকা মেডিকেল কলেজের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী। শিক্ষাজীবনে তিনি মেধাবী ও চৌকস হিসেবে পরিচিত ছিলেন এবং রয়েছে নেতৃত্ব গুণাবলীও।
তিনি ছিলেন ঢাকা মেডিকেল কলেজ ছাত্রসংসদের সাধারণ সম্পাদক (জিএস)। ১৭তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে যোগদান করেন তিনি। কর্মজীবনের দীর্ঘ সময় চট্টগ্রামে কাটিয়েছেন অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী এবং এবং পরে ঢাকায় বদলি বা পদায়ন নিয়ে আসেন।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: