জাপানে টয়োটা কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপানে টয়োটা কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথম ডেস্ক

২৯/১০/২০২৬ ১১:০৬:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জাপানের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার মোটোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে বুলেট ট্রেনে টোকিও থেকে নাগোয়া পৌঁছে তিনি কারখানাটি পরিদর্শন করেন।

টয়োটার এই কারখানা জাপানের উন্নত শিল্পপ্রযুক্তি ও উৎপাদন সক্ষমতার অন্যতম নিদর্শন। প্রধানমন্ত্রীর এ পরিদর্শনের মধ্য দিয়ে জাপানের শিল্প-অভিজ্ঞতা থেকে বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর ও কর্মসংস্থানের সম্ভাবনা খোঁজার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

কারখানা পরিদর্শনের পর প্রধানমন্ত্রীর টয়োটার শিল্প-প্রযুক্তি জাদুঘর ঘুরে দেখার কথা রয়েছে। এ ছাড়া টয়োটা টুশো করপোরেশনের প্রধান নির্বাহীর আয়োজনে মধ্যাহ্নভোজেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।

জাপানের উন্নত উৎপাদনব্যবস্থা, আধুনিক প্রযুক্তি ও শিল্প খাতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি এবং কর্মসংস্থান বাড়ানোর সম্ভাবনা খতিয়ে দেখাই এ সফরের অন্যতম লক্ষ্য।

চার দিনের জাপান সফর শেষে আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় নারিতা বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটে তিনি দেশে ফিরবেন।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad