এমবাপ্পেকে ‘খোঁচা’ মেরে দেম্বেলের মন্তব্য

এমবাপ্পেকে ‘খোঁচা’ মেরে দেম্বেলের মন্তব্য

প্রথম ডেস্ক

১৫/০৯/২০২৬ ১২:০৮:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ব্যালন ডি’অর নিয়ে কিলিয়ান এমবাপ্পের ‘গড গিফটেড’ মন্তব্যের জবাব দিয়েছেন উসমান দেম্বেলে। সরাসরি আক্রমণ না করলেও নিজের বক্তব্যে এমবাপ্পের মন্তব্যের জবাবটা বেশ স্পষ্টভাবেই দিয়েছেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড।

সম্প্রতি ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পে দাবি করেন, গত মৌসুমে তার চেয়ে ভালো পারফরম্যান্স আর কেউ করেননি। নিজের সঙ্গে সাবেক সতীর্থ দেম্বেলের তুলনা টানতে গিয়ে রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড বলেন, দেম্বেলেকে সবাই প্রতিভাবান হিসেবে দেখলেও তার ক্ষেত্রে শুরু থেকেই প্রত্যাশাটা ছিল ভিন্ন। তাকে বরাবরই ‘বিশেষ’ কিংবা ‘ঈশ্বরের নির্বাচিত’ একজন ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়েছে বলে মন্তব্য করেন এমবাপ্পে।

ব্রেস্টের বিপক্ষে পিএসজির ১-০ ব্যবধানের জয়ের পর এমবাপ্পের সেই বক্তব্য নিয়ে প্রশ্নের মুখোমুখি হন দেম্বেলে। ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে তিনি নিজের ক্যারিয়ারকে তুলে ধরেন সম্পূর্ণ ভিন্নভাবে।

দেম্বেলে বলেন, তিনি কখনোই নিজেকে বিশেষ প্রতিভা বা ‘গড গিফটেড’ খেলোয়াড় মনে করেননি। বরং ক্যারিয়ারজুড়ে কঠোর পরিশ্রমকেই নিজের সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে দেখেছেন। পিএসজির হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটানোর স্বীকৃতি হিসেবেই গত বছর ব্যালন ডি’অর জিতেছেন বলে জানান তিনি।

চলতি বছরের পুরস্কার নিয়েও বেশ নির্ভার দেম্বেলে। বাড়তি চাপ না নিয়ে নিজের স্বাভাবিক খেলায় মনোযোগ দিতে চান তিনি। একই সঙ্গে আগামী ব্যালন ডি’অরের সম্ভাব্য দাবিদার হিসেবে হ্যারি কেইন, খভিচা খাভারেস্খেলিয়া ও এমবাপ্পের নাম উল্লেখ করেছেন পিএসজির এই তারকা।

তবে দেম্বেলের বিশ্বাস, শেষ পর্যন্ত ব্যালন ডি’অরের ট্রফি পিএসজির কোনো খেলোয়াড়ের হাতেই থাকবে।


রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad